তবে কী নেপালের গণঅভ্যুত্থানকারীদের হাতে ক্ষমতা!

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬ ০৫:৩৬:০১

তবে কী নেপালের গণঅভ্যুত্থানকারীদের হাতে ক্ষমতা!

নেপালের সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তরুণ প্রজন্মের সমর্থিত দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, প্রাথমিক ভোট গণনায় সারা দেশে ৯৬টি আসনে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। অনানুষ্ঠানিকভাবে দলটি এরই মধ্যে একটি আসনে জয়ও নিশ্চিত করেছে।

রাজধানী কাঠমান্ডুর মেয়র এবং আরএসপির আলোচিত প্রার্থী বালেন শাহ নিজ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। ফলে নির্বাচনে এখন পর্যন্ত প্রধান শক্তি হিসেবে অবস্থান করছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি।

অন্যদিকে, প্রধান রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ১২টি আসনে এগিয়ে রয়েছে এবং একটি আসনে জয় পেয়েছে। 

সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালও (সিপিএন–ইউএমএল) ৯টি আসনে এগিয়ে আছে।

এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টির প্রার্থীরা ৯টি আসনে এগিয়ে রয়েছেন। 

অন্যদিকে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এবং শ্রম সংস্কৃতি পার্টি একটি করে আসনে এগিয়ে আছে।

গত বছরের আন্দোলনের পর এটি নেপালের প্রথম জাতীয় নির্বাচন। ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে ১৬৫টি আসনের জন্য সারা দেশে মোট ৬৭টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখনো ভোট গণনা চলমান রয়েছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে জেন-জি আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়। পরে সুশীল কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তাদের অধীনেই বর্তমান নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ

দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ