খামেনির মৃত্যুতে মামুনুল হকের সমবেদনা, দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ০৩:১৪:৪৫ || পরিবর্তিত: ০৫ মার্চ, ২০২৬ ০৩:১৪:৪৫

খামেনির মৃত্যুতে মামুনুল হকের সমবেদনা, দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। 

বৃহস্পতিবার ঢাকার গুলশানে অবস্থিত ইরান দূতাবাসে গিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান মামুনুল হক। এ সময় তিনি দূতাবাসে সংরক্ষিত শোকবইতে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি উপস্থিত ছিলেন। শোক প্রকাশের পর উভয় পক্ষ দোয়ায় অংশ নেন।

সংক্ষিপ্ত সাক্ষাতে মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ইরান বর্তমান পরিস্থিতি অতিক্রম করে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। ইরান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি।

উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং মুসলিম বিশ্বের শান্তি ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলা করে পদ হারালেন বিএনপি নেতাসহ ৫ জন

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় 

জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না

ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ‘সমঝোতার পথে’ যুক্তরাষ্ট্র

মার্কিন চুক্তিকে 'সম্পর্ক উন্নয়ন' হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শপথ নিলেন জামায়াত জোটের নুসরাত তাবাসসুম

শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ