প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০৯:১৪:১৫ || পরিবর্তিত: ০৩ মার্চ, ২০২৬ ০৯:১৪:১৫
পুরুষদের কাছে যেটি স্বপ্ন, সেটি পূরণ করে দেখিয়েছে বাংলার মেয়েরা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলছে বাংলাদেশের নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলার মেয়েরা। ম্যাচের ফলাফলে হারলেও মাঠের খেলায় অন্য বার্তা দিয়েছে বাংলাদেশ দল।
মঙ্গলবার (৩ মার্চ) অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ৯ বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হয় বাংলাদেশ।
ম্যাচ শুরুর আগে দারুণ এক চমক দেন হেড কোচ পিটার বাটলার। নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমাকে বসিয়ে মূল একাদশে সুযোগ করে দেন মিলি আক্তারকে। শুরুর একাদশে সুযোগ হয়নি তহুরা খাতুনেরও। এরপরও প্রতিপপক্ষের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে বাটলার শিষ্যরা। ১৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণার দারুণ এক শট ছড়ায় মুগ্ধতা। এর ঠিক ৮ মিনিট পর বাংলাদেশের জালে চীন বল পাঠালেও ভিএআরে তা বাতিল করেন রেফারি।
প্রথমার্ধের শেষদিকে ওলট-পালট হয়ে যায় লাল-সবুজদের রণকৌশল। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে ডেডলক ভাঙেন ওয়াং শুয়াং। খানিক বাদেই ডিফান্ডারদের ভুলে ২-০ গোলের লিড নেয় চীন।
চাঁদপুরে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী
শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়
মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়
গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ
আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি
সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার