প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ০৪:৪৪:৩১ || পরিবর্তিত: ০২ মার্চ, ২০২৬ ০৪:৪৪:৩১
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে হত্যা করা এখন ইজরাইলের মূল লক্ষ্য, বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ।
এর আগে হিজবুল্লাহ জানায়, খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা উত্তর ইসরাইলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ইসরাইলি হামলায় হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর নাঈম কাসেম সশস্ত্র সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলের হামলায় নাসরাল্লাহ নিহত হন।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেন, খামেনির মৃত্যু ছিল ‘মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল’।
সূত্র: আল-জাজিরা
প্রজন্মনিউজ২৪
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি