প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩২:৫৬
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঝিনাইদহের কালীগঞ্জ থানা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতা-কর্মীদের মাঝে কথা কাটাকাটি নিয়ে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের নিয়ে মিটিং চলছিল। হঠাৎ করে তাদের তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।
হাতাহাতির এক পক্ষের ধাওয়া খেয়ে আরেক পক্ষ থানার ভিতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে গেলে দুই পুলিশ কনস্টেবলসহ ১০ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়।
জানা যায়, এ ঘটনার পর থেকে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন জানান, অভ্যন্তরীণ কোন্দল থেকে এই সংঘর্ষের সূত্রপাত। থানা চত্বরে অনাকাঙ্ক্ষিত প্রবেশের চেষ্টা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
প্রজন্মনিউজ২৪
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ
সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা