প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪৩:৫১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সীমা রাণী বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সীমা রানী একই এলাকার রঞ্জন বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় সাত বছর আগে হবিগঞ্জের সীমা রাণীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকার রঞ্জন বিশ্বাসের বিয়ে হয়। দাম্পত্য জীবনের তাদের দুই সন্তান রয়েছে। সকালে এক প্রতিবেশী সীমা রাণীর ঘরের ভেতরে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে ঘরের ভেতরে ঢুকে বাথরুমের মধ্যে দগ্ধ অবস্থায় সীমা রানীর মরদেহ পড়ে থাকতে দেখা পায় তারা।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পর স্বামীর পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। তবে বাসায় এমন কোনো আলমত পাওয়া যায়নি। মরদেহের পাশ থেকে কেরোসিনের বোতল পাওয়া গেছে। এটি আসলে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত:২
দুদিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ