‘২৫ টাকার লেবু ৬০ টাকা কেন’- বাজারে গিয়ে সংসদ সদস্য

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:২৪:০০

‘২৫ টাকার লেবু ৬০ টাকা কেন’- বাজারে গিয়ে সংসদ সদস্য

‘যে লেবু কয়দিন আগে হালিপ্রতি ২৫ টাকায় বিক্রি হয়েছে, সেটা এখন ৬০ টাকা কেন?’ রমজানে বাজার পরিদর্শনে গিয়ে লেবু ও শসার অতিরিক্ত দাম শুনে এভাবেই ব্যবসায়ীদের প্রশ্ন করেন ঝিনাইদহের সংসদ সদস্য আবু তালিব। এসময় ব্যবসায়ীদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জের স্থানীয় বাজারে ঝটিকা সফরে যান এই সদস্য।

এসময় স্থানীয় সংসদ সদস্যকে কাছে পেয়ে ক্রেতারা অভিযোগ করেন, রমজান মাস শুরুর সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার।

পরে কালিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখেন এমপি আবু তালিব এবং পণ্যের মান-দাম যাচাই করেন। ব্যবসায়ীদের মূল্য তালিকা পরীক্ষা করেন। তিনি ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন এবং পণ্যের ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান খতিয়ে দেখেন।

বাজার তদারকির সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন এবং জামায়াতের নেতাকর্মীরা।

বাজার মনিটরিং শেষে এমপি আবু তালিব বলেন, ‘সাধারণ মানুষের নাগালের বাইরে দাম রাখা অত্যন্ত অমানবিক। রমজান মাসে মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য আমরা মাঠে নেমেছি। শসা ও লেবুর দাম অযৌক্তিকভাবে বেশি রাখা হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, শুধু রমজান নয়, বছরের প্রতিটি দিন যেন দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে। অসাধু মুনাফাখোরদের কোনো ছাড় দেওয়া হবে না।’ 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

কর্মীর নাক ফাটানো সেই ছাত্রদল নেতার পদ স্থগিত, ভুক্তভোগীদের মতে ‘সার্কাস’

‘২৫ টাকার লেবু ৬০ টাকা কেন’- বাজারে গিয়ে সংসদ সদস্য

ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ

সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, কারাদণ্ড ২

মোটরসাইকেল ছিনতাই করতে এসে গণপিটুনিতে নিহত ২ 

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী

২১ ফেব্রুয়ারি ঘিরে সুনির্দিষ্ট  নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব প্রধান

সড়কমন্ত্রীর চাঁদাবাজি ইস্যুতে দেওয়া বক্তব্য নিয়ে যা বললেন তাহেরী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ