আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০৩:৩৫

আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি

বুধবার দেশের মানুষের মৌলিক চাহিদা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। নিজের ফেসবুক পোস্টে তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন এই ডানহাতি ব্যাটার।

জ্যোতি লেখেন, ‘এত জায়গা-পদ নিয়ে কেন এই কাড়াকাড়ি ও সংঘর্ষ? আমরা কি সত্যিই জনগণের সেবা আর দেশের কল্যাণের জন্য কাজ করছি? আমরা সাধারণ মানুষ খুব বেশি কিছু চাই না—শুধু আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করে দিন। শিক্ষা, চিকিৎসা, ভালো সড়ক ব্যবস্থা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখলেই আমরা সন্তুষ্ট।’

স্বাস্থ্যখাতের দুরবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘একটি ১৫০০ শয্যার হাসপাতালে যদি ৫ হাজারের বেশি রোগী থাকে, অথচ নার্স ও ডাক্তার থাকে হাতে গোনা—তাহলে মানুষ কীভাবে চিকিৎসা পাবে?’

সড়ক ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, ‘দূরপাল্লার কিছু সড়ক ছাড়া বেশিরভাগ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে। সেখানে বয়স্ক, অসুস্থ বা গর্ভবতী নারীদের দুর্ভোগ কল্পনাতীত।’

সবশেষে তিনি আক্ষেপ করে লেখেন, ‘আমরা দেশের মানুষ খুব সহজেই খুশি হয়ে যাই। আমাদের জন্য বিশাল কিছু করার দরকার নেই—শুধু প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক করে দিন। বাকিটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।’

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে : সারজিস

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

লালদিঘির সমাবেশে শেষ হবে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ