প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৫৬:২৫
উপজেলা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান-এর বিরুদ্ধে। জমি ক্রয়-বিক্রয় করতে আসা একাধিক ভুক্তভোগী এ অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার মৈখালী সাহস এলাকার বাসিন্দা মোঃ জামাল শেখ (পিতা: কাশেম শেখ, মাতা: মোমেনা বেগম) ও তার সহোদর মোঃ আলাল শেখ (পিতা: কাশেম শেখ, মাতা: মোমেনা বেগম) জন্মসূত্রে আপন দুই ভাই।
উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানিয়েছেন, তাদের জাতীয় পরিচয়পত্র সঠিক রয়েছে এবং ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিস কর্তৃক তা সত্যায়িত।
ভুক্তভোগীরা জানান, তাদের ০.১১ একর (এগার শতক) জমি বিক্রির জন্য দলিল সম্পন্ন করতে ডুমুরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়-এ গেলে নানা অজুহাতে দেরি করা হয়।
জমিটির চৌহদ্দি অনুযায়ী দক্ষিণে গহর আলী শেখ, পূর্বে সরকারি রাস্তা, পশ্চিমে ভদ্রা নদী এবং উত্তরে অন্যান্য জমি রয়েছে।
অভিযোগ রয়েছে, দলিলে সামান্য ভুল দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ভুক্তভোগীদের একজন বলেন, “আমার জরুরি চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তাই জমি বিক্রি করতে এসেছি। কিন্তু অযথা হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান বলেন, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল না পাওয়ায় দলিল রেজিস্ট্রি করা যাচ্ছে না। তিনি দাবি করেন, “ভোটার কার্ড করার সময় তার মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি থাকায় চিনতে সমস্যা হচ্ছে।” তবে ঘুষের অভিযোগ অস্বীকার করেন তিনি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পায়।
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত