প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩৮:০৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুড়িমারী–পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী শিহাব আহম্মেদের গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়। হামলায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা প্রার্থীর কাছে গিয়েছি এবং তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছি। বর্তমানে পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রজন্মনিউজ২৪
ভিডিওসহ ভাইরাল তবু ধরাছোঁয়ার বাইরে বিএনপির‘বিদ্রোহী’ও বিএনপি সমর্থিত অস্ত্রধারীরা
নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে জাপার রিট
ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা
শরীয়তপুরে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ঘোষণা
দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না ফিলিস্তিনি যোদ্ধারা
ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
গর্ভবতী নারী কর্মীর পেটে লাথি, জামায়াতের প্রতিবাদ
নির্বাচনে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবে জেন-জি ভোট
দাঁড়িপাল্লার প্রচারণার কারণে সাইবার বুলিং ১০০ গুন বেড়েছে: ডা. মাহমুদা মিতু