প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩০:০০ || পরিবর্তিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩০:০০
লেবাননের ত্রিপোলি শহরে আবাসিক ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। সোমবার দেশটির উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
ত্রিপোলির ‘বাব আল-তাব্বানেহ’ এলাকায় রবিবার (৮ ফেব্রুয়ারি) দুইটি পুরনো ভবন ধসে পড়ে।
ঘটনায় এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা। তবে ভবন দুটিতে মোট কতজন মানুষ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই ভবনগুলোতে অন্তত ২২ জন বাসিন্দা বাস করতেন। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
ত্রিপোলি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর। স্থানীয় পৌর কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে সেখানে বেশ কয়েকটি পুরনো ভবন ধসে পড়েছে। বছরের পর বছর ধরে ভবনগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ না করা এবং জরাজীর্ণ অবকাঠামোর কারণে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা।
সূত্র: রয়টার্স
প্রজন্মনিউজ২৪
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু