বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার 

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১০:১১

বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার 

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত সময় তাদের নিকট মদ, নগদ অর্থ, মোবাইল ও চেক বই পাওয়া যায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকি দুজন হলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দাম (৪৯) এবং মো. মিরাজ (৪২)। তাদের তিনজনের বাড়ি শহরের নাগেরবাজার এলাকায়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শনিবার গভীর রাতে মধুসুদন দামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এসময়ের তাদের কাছ থেকে ৮ বোতল বিয়ার, নগদ ৫ লাখ ৩৫ হাজার ৫৩০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল ও ৮টি চেক বই জব্দ করা হয়। তাদের বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এরমধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী

বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

রাষ্ট্র পরিচালনায় লুটেরা শ্রেণি ভয়ংকর: ফরিদা আখতার

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার 

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ