চেঙ্গুটিয়া বাজারে অধ্যাপক গোলাম রসুলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৩৯:০৬

চেঙ্গুটিয়া বাজারে অধ্যাপক গোলাম রসুলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

নওয়াপাড়া প্রতিনিধি: ৮৮-যশোর-৪ আসনের এগারোদলীয় ঐক্যজোট তথা জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুলের সমর্থনে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে চেঙ্গুটিয়া বাজারে শুক্রবার (৬ই ফেব্রয়ারি) বিকালে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও উক্ত সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর সর্দার শরিফ হোসেন, জেলা শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল, জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল আজিজ, ঢাকা মহানগরী ওয়ারী থানার সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি এম.এম. আশিকুজ্জামান প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

পথসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে চেঙ্গুটিয়া বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, নওয়াপাড়া পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইপিজেড নির্মাণে বিদ্যমান জটিলতা নিরসন করে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, দেশের আপামর জনগণের আস্থার প্রতীক হিসেবে দাড়িপাল্লা ইতোমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

এ সম্পর্কিত খবর

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী

বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া পালটা ধাওয়া, আ’হ’ত ৬

আওয়ামী স্টাইলে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন

২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম ভরিতে কত বাড়ল?

জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

বিশ্বকাপে নেই বাংলাদেশ, টিকিটের বাজারে ভয়াবহ ধস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ