প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৮:৪৫ || পরিবর্তিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৮:৪৫

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার-শাস্তি হবে, একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা বাংলাদেশে সেই বিচার কায়েম করতে চাই। এ বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী সবার জন্য সমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া—সব জায়গায় আজ মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। 

তিনি বলেন, কেন এই গণজোয়ার। মানুষ বিগত ৫৪ বছর শাসন আর অপশাসন তা দেখেছে, দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চাই না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমরা সর্বক্ষেত্রে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।

জামায়াত আমির বলেন, জামায়াত রাষ্ট্রের দায়িত্বে গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করে গড়ে তোলা হবে।     

সভায় জামায়াত আমির ড. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের দলীয় তিন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করতে সকলকে আহ্বান জানান।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

আইডি হ্যাক সম্পর্কে যা বললেন ডা.শফিকুর রহমান

শরীয়তপুরে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার

 রিকশা চালককে হত্যার পর রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

প্রশ্ন করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস

প্রায় সাড়ে ৬ কোটি পাকিস্তানি রুপিতে লাহোরে ফিজ

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত

পোষ্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে: ইসি

রাশিয়ার সাথে চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ