প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:১৩:০৩
প্রজন্ম ডেস্ক: রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ নির্বাচনী জনসভা করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রথমে নওগাঁ যাবেন ডা. শফিকুর রহমান। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠের জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন তিনি। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জে। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে বক্তব্য দেবেন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে।
পরে দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে বক্তব্য রাখবেন তিনি। জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারাও জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিন সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে রাতে নাটোরেই অবস্থান করবেন জামায়াত আমির। পরদিন (৬ ফেব্রুয়ারি) যোগ দেবেন বরিশালের জনসভায়।
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ
আইডি হ্যাক সম্পর্কে যা বললেন ডা.শফিকুর রহমান
শরীয়তপুরে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার
রিকশা চালককে হত্যার পর রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা
প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত
পোষ্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে: ইসি
রাশিয়ার সাথে চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি