রাষ্ট্রপতিকে অপসারণ করে নব্য রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৫:৩৩ || পরিবর্তিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৫:৩৩

রাষ্ট্রপতিকে অপসারণ করে নব্য রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ায় তাকে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। 

নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করেন তিনি।

আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের সুপ্রীম কোর্টের  আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বসতঘরে মিললো গৃহবধূর মরদেহ

আগামী ১৬-২৫ মার্চ বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : মন্ত্রণালয়

জীবনে যত পুরস্কার পেয়েছি,আমার কাছে এটিই শ্রেষ্ঠ: ববিতা

চারটি আসনে কারচুপির অভিযোগে জামায়াত-বিএনপির হাইকোর্টে আবেদন

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য

পিলখানা হত্যাকাণ্ড মামলায় ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার আহব্বান আমিরে জামায়াতের

গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ