প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৮:১৮
প্রজন্মডেস্ক: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, সন্ত্রাসের রাজনীতি পিছনে ফেলে আসছি সেটা আর পুনরুদ্ধার করতে চাই না। যারা এখনও সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেখানোর সুযোগ হয়েছে। এই হাতিয়ার মানুষ এখন মুক্তি চাচ্ছে।
বুধবার (৪ জানুয়ারি) এক গণসংযোগে সাধারণ ভোটারদের উদ্দেশ্য তিনি একথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ‘আমরা কথা দিয়েছি হাতিয়ায় ফেরি আনবো নিয়ে এসেছি, রাস্তার কাজ চলমান। সুতরাং আমরা বলেছি সন্ত্রাসী চাঁদাবাজির রাজনীতি বন্ধ হবে তা চলমান, আপনারা যদি শাপলা কলিতে ভোট দেন তাহলে আগামীদিনে আমরা সুন্দর দিন উপহার দিবো ইনশাআল্লাহ।’
ভূমিহীনদের জায়গায় দেওয়ার বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘যাদের বাড়ি ঘর নদীর কবলের শিকার তাদের নতুন ভূমি বন্দোবস্ত করে দেওয়া হবে, যাতে করে সুন্দর একটা পরিবার নিয়ে আপনারা বসবাস করতে পারেন।’
গণসংযোগ উপস্থিত ছিলেন শাহবাগ থানার জামায়াতে ইসলামীর আমির শাহ এডভোকেট মাহফুজুল হক,২নং চানন্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, চানন্দি ইউনিয়নের এনসিপির আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
প্রজন্মনিউজ২৪
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
কেউ দুর্নীতি করলে মামলা হবে: আইনমন্ত্রী
আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি
রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
মশার কয়েল থেকে আগুন,গরু ও ঘর পুড়ে ছাই
নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী