প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫১:২৫
প্রজন্ম ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি।
এ সময়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। দেশের নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।
জানা যায়, বৈঠকে সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত মামলা, তপশিল ঘোষণার পর রিট যেন নির্বাচনী কার্যক্রম ব্যাহত না করে সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন চলাকালে বিচারকদের ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন নিয়েও কথা বলেন সিইসি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে ভাষণ ধারণ ও সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেয় নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
প্রজন্ম নিউস ২৪
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
অবৈধভাবে সার পাচারের সময় ৪ টি ট্রাক আটক
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ঠিক হলো শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ের তারিখ
প্রাধান শিক্ষককে মারধর, দারোয়ান গ্রেপ্তার
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ: প্রধানমন্ত্রীর
যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় নেই: গণপূর্তমন্ত্রী
ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে: ইসরায়েল
আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ