ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল, সম্পাদক সানাউল্লাহ

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫ ০২:৪১:৪৮

ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল, সম্পাদক সানাউল্লাহ

প্রজন্ম ডেস্ক:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে নাজমুল হাসানকে সভাপতি এবং মোহাম্মদ সানাউল্লাহ হককে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিন উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো: রাশেদ খান ও মুখপাত্র হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

নাজমুল হাসান ঢাকা কলেজের শিক্ষার্থী। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মোহাম্মদ সানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

কমিটির অন্য দুই সদস্য হলেন সিনিয়র যুগ্ম সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।


প্রজন্ম নিউস ২৪

এ সম্পর্কিত খবর

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

গাইবান্ধায় ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান, এনসিপির নিন্দা

রাবিতে ছাত্রদলের ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ

ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ, অধ্যক্ষ মোস্তফা কামালের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে মানববন্ধন

চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি, প্রাণনাশের শঙ্কা এমপি মিলনের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ