প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ০৮:২০:৫২
প্রজন্ম ডেস্ক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারাপাড়া পাহাড়ি এলাকা থেকে সুমিঅং তঞ্চঙ্গ্যা (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির টহল দল তাকে আটক করে। সুমিঅং তঞ্চঙ্গ্যা মিয়ানমারের রাখাইন রাজ্যের কালারডেবা মংডু আখিয়াব এলাকার বাসিন্দা অংছিপু তঞ্চঙ্গ্যার ছেলে।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক।
পুলিশ জানায়, সুমিঅং সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কয়েকজন সদস্যের সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
ওসি মাসরুরুল হক বলেন, আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি স্থানীয় ও আন্তঃসীমান্ত মাদক চক্রের সম্পর্কেও তদন্ত করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, কোনোভাবেই মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
প্রজন্ম নিউজ ২৪ / রায়হান
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি: ইসলামি আন্দোলন বাংলাদেশ
বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী
বরগুনায় জবাইকৃত ২টি হরিনসহ আটক ১
পরিচয় মিলল মধ্যপ্রাচ্যে নিহত হওয়া ২ বাংলাদেশির
প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে বাছুর চুরি, আটক ৩
অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে : মঞ্জু
গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার
কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা দূতাবাসের
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি-তুরস্ক ও গাম্বিয়ার মন্ত্রীদের সাক্ষাৎ
'আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি'