ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫ ০১:২২:১৫

ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বরগুনায় চলতি বছর প্রথম আট মাসে ৯ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৬৫ জনের মৃত্যু ঘটেছে, যা দেশের অন্য কোনো জেলায় এত বেশি নয়। 

সারাদেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ। রাজধানীর বাইরের জেলা ও উপজেলাগুলোতে আক্রান্তের অংশ ৬৫ শতাংশ হলেও, সেখানে মশা নিয়ন্ত্রণের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সিটি করপোরেশনগুলোতেও ডেঙ্গু মোকাবেলায় যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, আগামী ৩০ থেকে ৪০ বছরে মফস্বলে ডেঙ্গু একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেবে। পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে এটি আটকানো সম্ভব নয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা দেখানোর জন্য কর্মসূচি বেশি করি। এডিস ও কিউলেক্স মশার জীবনচক্র ও আচরণ আলাদা, তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা ছাড়া ফল পাওয়া যায় না। সিটি করপোরেশনগুলো এ বিষয়টি অনুধাবন করতে পারছে না। 

 

চলতি মাসে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সতর্কবার্তা থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু মৃত্যুর সংখ্যা বেশি হলেও সিটি কর্তৃপক্ষ এটিকে তথ্যজনিত ভুল হিসাবে দেখছে। প্রধান নির্বাহী জহিরুল ইসলাম জানিয়েছেন, জনবল সংকটের কারণে নিয়মিত ওষুধ বিতরণ সম্ভব হচ্ছে না। এখন বিশেষ কর্মসূচি চালানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে জনবন ও সুশীল সমাজকে যুক্ত করার চেষ্টা চলছে।

কীটতত্ত্ববিদরা সতর্ক করেছেন, সামনে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। শীতের আগেও এডিস মশাবাহিত রোগের প্রকোপ কমবে না।

এ সম্পর্কিত খবর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায়

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ