বজ্রপাতে লুটিয়ে পড়লেন বিএনপি নেতা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫ ০৪:১৩:১৪

বজ্রপাতে লুটিয়ে পড়লেন বিএনপি নেতা


যশোরে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে হাকিম সরদার (৬৫) নামে এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বসুন্দিয়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হাকিম সরদার বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্ৰামের মো. আব্দুর রবের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ বলেন, সকালে বৃষ্টির সময় হাকিম তার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরে কাজ করা কয়েকজন দেখতে পান হাকিম মাটিতে লুটিয়ে পড়েছেন। এ সময় তারা ছুটে যায় এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ সম্পর্কিত খবর

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী

জামায়াত আমিরের মতবিনিময় সভায় যোগ দিলেন সেসব সংবাদপত্রের সম্পাদক

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ ছাত্রদল নেতার

২৪-এর জেগে ওঠা মানুষ ফ্যাসিবাদ মোকাবিলায় এখনো সজাগ : জামায়াত আমীর

বৈধতার দাবিতে বনানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার: বিরোধীদলীয় নেতা

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে’

সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ