ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৫:০২

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

প্রজন্ম ডেস্ক: সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা, মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও সিএনজি চালক সজল ঘোষ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিলো। এসময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও সিএনজি চালকের মৃত্যু ঘটে। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, ট্রাক-সিএনজি সংঘর্ষে মা মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ারসার্ভিসের টিম কাজকরছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তেরর জন্য পাঠানো হয়েছে।

প্রজন্ম নিউজ ২৪/ রাহাত বিল্লাহ

এ সম্পর্কিত খবর

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ: এমপি কামাল

কাতারে ৫ প্রবাসীর মৃত্যু: সরকারি খরচে লাশ ফিরিয়ে আনার দাবি

রাত ১১ টায় এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

টাঙ্গাইলে ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার

দিল্লিতে ডা. জাহেদের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই  

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ