প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ০৩:৫৭:২২
প্রজন্ম ডেস্ক: নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে ৪ জনকে আটক করা হয়। এ সময় আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
আটকদের মধ্যে একজন হলেন- মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক।
বাকি তিনজন হলেন- মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) ও আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
এ ব্যাপারে মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, মাদক সেবন অবস্থায় ৪ জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জুলাই গণহত্যা: মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ
২৯ রান করতে ৬ উইকেট হারিয়েছে আফগানরা, ইতিহাসের পাতায় হাসান
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
প্রতিমন্ত্রী ও মহাপরিচালকের অপসারণসহ সাদিক কায়েমের ৪ দাবি
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ