প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩৩:৫২
প্রজন্মডেস্ক:
প্রশ্ন: আমি আমার হাসবেন্ডসহ আমার বাবার বাড়িতেই থাকি। আমরা কেউই উপার্জন করি না। মাসের অর্ধেক সময় বাবার বাড়ি আর শশুরবাড়ি থাকি। দুই বাড়ির দূরত্ব অনেক। আমি জানতে চাচ্ছি যে, আমাদের দুইজনেরই কোথায় কসরের নামাজ পড়া উচিত? বাবার বাড়ি নাকি শশুরবাড়ি?
উত্তর: বিয়ের পর নারীর জন্য স্বামীর বাড়ি কিংবা স্বামীর সঙ্গে অবস্থানের স্থানই স্থায়ী নিবাস। কাজেই বিবাহিত কোনো নারী যদি বাবার বাড়িকেই নিজের স্থায়ী/দীর্ঘাস্থায়ী নিবাস হিসেবে গ্রহন করে তাহলে তিনি সেখানে মুকিম হিসেবে গণ্য হবে।
আর যদি সেটাকে স্থায়ী নিবাস নয় বরং বেড়ানোর ক্ষেত্র মনে করে বাবার বাড়িতে ১৫ দিনের কম থাকে এবং শ্বশুরবাড়ী ও বাবার বাড়ির মাঝে সফরসম (৭৮ কি.মি প্রায়) দূরত্ব হয় তাহলে তিনি সেখানে মুসাফির হিসেবে গণ্য হবে।
তখন জোহর, আসর এবং ইশার (চার রাকাআত বিশিষ্ট) ফরজ নামাজের পরিবর্তে দুই রাকাআত কসর নামাজ পড়বেন। তবে তারা যদি স্থানীয় ইমামের পেছনে জামাআতে নামাজ পড়েন তবে তারা ইমামের অনুসরণে পুরো নামাজই আদায় করবেন।
আবার ইমাম যদি মুসাফির হয় তবে ইমামের সঙ্গেই নামাজ শেষ করবে। একা একা নামাজ পড়লে কসর পড়বেন। (আদ্দুররুল মুখতার মা’ আররাদ্দিল মুহতার ২/১২১,১২২)
হজরত আয়েশা (রা.) বলেন, মুকিম ও মুসাফির অবস্থায় নামাজ দু’দু রাক’আত ফরজ করা হয়েছিল। পরে সফরের নামাজ ঠিক রাখা হল কিন্তু মুকিমের নামাজে বৃদ্ধি করা হল। (বুখারি-১০৪০, মুসলিম- ৬৮৫)
প্রজন্মনিউজ২৪
আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার
মাদরাসাশিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টার অবরোধে ১৫ কি.মি যানজট
সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্রেপ্তার
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’
আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ
উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র : ইরান প্রেসিডেন্ট
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে