প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:০১:৪৫ || পরিবর্তিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:০১:৪৫
নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন বলেন, ‘নিউইয়র্কে মির্জা ফখরুলকে নিয়ে যে নানা অপপ্রচার শুরু হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই ধরনের কুপ্রচারের পেছনে কোনো বাস্তবতা নেই।’
রিজভী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘দলকে তৃণমূল পর্যায়ে সুসংহত করতে হবে, যাতে জনগণ ‘ধানের শীষে’ ভোট প্রদান করতে পারে।’
অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের প্রসঙ্গেও রিজভী অভিযোগ করেন, ‘সরকার যদি যথাযথ দক্ষতা দেখাত, তবে বিদেশের মাটিতে বিএনপির দোসরদের এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস হতো না। কিন্তু কার্যকর পদক্ষেপের অভাবে তারা দেশে-বিদেশে সক্রিয় রয়েছে।’
তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো দেশের অর্থপাচারকারীদের অর্থ ফেরত আনতে এবং বিচার কার্যকর করতে ব্যর্থ।
রিজভী বিশেষভাবে উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতি ও প্রবাসে সংগঠনকে সুসংগঠিত করে তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে যুক্ত করেছেন।
তিনি বলেন, ‘তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়ে ছিলেন। সেই দৃশ্য ও ইতিহাস ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে স্মরণীয় থাকবে।’
এ সময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির সদ্য গঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, এই নেতারা আন্দোলনে আপসহীন থেকেছেন এবং পুলিশের নির্যাতন-নিপীড়নের মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন।
প্রজন্মনিউজ২৪
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
গণভোটের রায়কে অগ্রাহ্য করা মানে দেশের জনগণকে অপমান করা
পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল: উসকানিমূলক বক্তব্য দেবেন না
কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না: মির্জা ফখরুল
মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী