ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদী, বিএনপি-জামায়াতের প্রতিদ্বন্দ্বী কারা?

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৪২:০৪

ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদী, বিএনপি-জামায়াতের প্রতিদ্বন্দ্বী কারা?

রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-৮ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনকে ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয়।

শরিফ ওসমান হাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার নির্বাচনী পরিকল্পনার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ঢাকা-৮ এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনি জার্নির বিসমিল্লাহ বলবো।’ তিনি আরও জানান, আগামী শুক্রবার থেকে প্রতিদিন বিকেলে তিনি এলাকার অলিগলিতে ঘুরে জনগণের পরামর্শ শুনবেন, চা-সিঙ্গারা খাবেন এবং প্রয়োজনীয় নোট নেবেন।

শরিফ ওসমান হাদীর নেতৃত্বে গড়ে উঠা ইনকিলাব মঞ্চ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন। ওই আন্দোলনের ছাত্র-জনতার ভাবধারায় পরিচালিত এই মঞ্চ প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষের কান্ডারি হওয়ার আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এছাড়া এ দুই আসনের প্রার্থী হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল ও দলের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীবের নামও শোনা যাচ্ছে।

এদিকে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

ঢাকা-৮ আসন দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের কে এম শামসুল হুদা নির্বাচিত হন। এরপর ১৯৭৯ সালে বিএনপির মো. আবদুল হাই, ১৯৮৬ সালে জাতীয় পার্টির মোহাম্মদ হারুন অর রশিদ এবং ১৯৮৮ সালে আনোয়ার হোসেন নির্বাচিত হন।

১২ বছর পর ১৯৯১ সালে বিএনপি ফের এ আসনটি দখলে নেয়। ওই বছর মীর শওকত আলী বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের হাজী মোহাম্মদ সেলিম জয়ী হয়ে বিএনপিকে হারান। তবে ২০০১ সালের নির্বাচনে মাত্র ১ হাজার ৯২ ভোটের ব্যবধানে বিএনপির নাসিরউদ্দিন আহমেদ পিন্টু আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেন।

২০০৮ সালে মহাজোটের অংশ হিসেবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা প্রতীক নিয়ে ঢাকা-৮ থেকে নির্বাচিত হন। এরপর ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি জয় পান। এভাবে টানা ১৫ বছর এ আসনের সাংসদ ছিলেন মেনন।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এই আসনে ভোটের লড়াই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যেখানে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেতেন। তবে সাম্প্রতিক নির্বাচনে এ চিত্র অনেকটাই একমুখী হয়ে পড়েছে।
প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি, প্রাণনাশের শঙ্কা এমপি মিলনের

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে বিএনপির খোকন-আলী

বিএনপির মতো দরখাস্ত দিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করেনি: বুলবুল

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১ম দিনের ভোটগ্রহণ চলছে

পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলা করে পদ হারালেন বিএনপি নেতাসহ ৫ জন

খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা

জীবিত অবস্থায় এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন ওসমান হাদি: রাশেদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ