প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:১৪:৫৭
প্রজন্ম ডেস্ক:
বাংলাদেশ আর আফগানিস্তান তো বটেই, শ্রীলংকাও আছে শঙ্কায়। এই করলে সেই হবে, ওই করলে বাদ পড়বে সেই দল— এই সমীকরণ মেলানোর শব্দ থামবে আজ রাতে। এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে আজ শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর।
সমীকরণ বলছে, আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সঙ্গে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।
শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। শ্রীলংকা ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০।
আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ।
শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে অনেক বড় ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলব। সবসময় যেমন জয়ের জন্য মাঠে নামি, কালও একই লক্ষ্য নিয়ে খেলতে নামব।’
টি-টোয়েন্টিতে আটবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। এরমধ্যে লংকানরা পাঁচবার ও আফগানরা তিনবার জয় পেয়েছে। সমীকরণ মেলানোর ম্যাচে লঙ্কানরা একাদশে বদল নাও আনতে পারে, তবে আফগান শিবিরে পরিবর্তন আসতে পারে কয়েকটি।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
সেকিদুল্লাহ অটল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমাদ, এএম গজনফর, ফজলহক ফারুকি।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্তে চামিরা, মহেশ থিকশানা, নুয়ান থুশারা।
প্রজন্ম ২৪/ রাহাত
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
জামায়াতকে নিয়ে সংসদে ফজলুর বক্তব্যের প্রতিবাদ ৭০ মুক্তিযোদ্ধার
বিরোধী দলের আপত্তির মুখেই সংসদে দুই বিল পাশ
২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী
বিরোধীদলকে পরিপক্ব করতে প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ
জলাবদ্ধতায় চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
জুলাই সনদ ও সংস্কারকে রাজনীতির বিষয়বস্তু না বানিয়ে বাস্তবায়ন করুন