কুমিল্লায় নৌকার মাঝি এবার ধানের শীষের কাণ্ডারী

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫৭:১২

কুমিল্লায় নৌকার মাঝি এবার ধানের শীষের কাণ্ডারী

প্রজন্ম ডেস্ক: কুমিল্লায় এক নৌকার মাঝিকে এখন ধানের শীষ পাহারার দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৬ বছর নৌকার হাল ধরা ব্যক্তিকে ধান কাটার দায়িত্ব দেয়ায় সমালোচনার ঝড় উঠেছে কুমিল্লাজুড়ে। জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে নৌকার হাল ধরা ব্যক্তিকেই বিএনপির কমিটির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে ।

গত ২৪ আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় দেখা যায় উপজেলা ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপিতে ১০ জনেরও অধিক আওয়ামী লীগার রয়েছে।

নবগঠিত ইউনিয়ন বিএনপিতে ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে নৌকা মার্কার ব্যানার ফেস্টুন বানিয়ে আওয়ামী লীগ-এমপিকে শুভেচ্ছা জানানো আব্দুর রউফ ভূঁইয়াকে ।

স্থানীয় বিএনপির ক্ষুব্ধ কর্মীরা জানান, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপিতে ত্যাগীদের বাদ দিয়ে যারা পাঁচ আগস্টের পরে বিএনপিতে এসেছে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে ।

এছাড়াও পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি’র কমিটিতে যুগ্ম সম্পাদক পদে সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি আব্দুল হক, কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য জামাল হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা সবাই আওয়ামী ঘরানার। এছাড়াও পীরযাত্রাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়েছে আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন জজুকে ।

বিএনপি কর্মী সোলায়মান লিটন বলেন, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এরা কারা এবং এদের কেন বিএনপির মতো একটা জনপ্রিয় দলে জায়গা দিতে হলো কীসের বিনিময়ে, তার জবাব চাই? প্রজন্মনিউজ/২৪টিআই

এ সম্পর্কিত খবর

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ 

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি

গণভোটের রায়কে অগ্রাহ্য করা মানে দেশের জনগণকে অপমান করা

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১ম দিনের ভোটগ্রহণ চলছে

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ