ধর্ষণকাণ্ডে জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৩:০০

ধর্ষণকাণ্ডে জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন

প্রজন্ম ডেস্ক: ‎লর্ক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয় কুড়িসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিপ্লবী তারুণ্য রায়পুর।

‎‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরীকে সাতদিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

‎‎এ সময় সংগঠনের নেতাকর্মীরা “ধর্ষক জয় কুড়ির বিচার চাই”, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই”, “ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না”সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রজন্মনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত খবর

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার

ইরান- যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ভেস্তে যাবার শঙ্কা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে

গোল সংখ্যা সমান: কেন মেসির চেয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে?

জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ

সংবিধান সংস্কার:জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে

নকআউট ইতিহাসে সর্বোচ্চ গোল এমবাপ্পের, কাছেও নেই মেসি

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

ঋণখেলাপি হওয়া শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ