রাজধানীতে নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদাহতে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫

প্রকাশিত: ৩০ অগাস্ট, ২০২৫ ০১:২২:৪০

রাজধানীতে নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদাহতে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫

রাজধানীতে নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে শৈলকুপা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গণ অধিকার পরিষদের মিছিলে ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়েছে।’

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে শুরু হয়ে ব্রিজের ওপর আসার সময় উপজেলা ছাত্রদলের নেতা সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন

এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন মোটরসাইকেলযোগে হামলা চালায়।

হামলায় গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে

রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়, অন্যরা জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


প্রজন্মনিউজ/২৪

এ সম্পর্কিত খবর

দফায় দফায় সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল রাবি ক্যাম্পাস

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ফটিকছড়ি উত্তরে চলছে দ্বিতীয় দিনের হরতাল

চরফ্যাশনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি আরসিপি'র

চাঁদপুরের মতলবে জামায়াতের ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ