বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২৫ ০১:২৫:১৫ || পরিবর্তিত: ০৪ অগাস্ট, ২০২৫ ০১:২৫:১৫

বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা

প্রজন্ম বিনোদন ডেস্ক


সুখবর দিলেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। কন্যা সন্তানের বাবা হয়েছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এই প্রতিভাবান অভিনেতা।।

রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শ্যামল।

এবার বাসায় নুতন আমেজ : 

নতুন অতিথি স্বাগত জানাতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। দেখা যায়, কোলে মেয়েকে জড়িয়ে রেখেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ’এ নিউ স্টার কামস টু প্ল্যানেট।’ ছোট্ট তারার‘র নাম রেখেছেন– সানাভ মাওলা।

২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা।

২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। তার কাজগুলোর মধ্যে অন্যতম– ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, ‘মহানগর’ ইত্যাদি।
প্রজন্ম নিউজ 24/ জিল্লুর রহমান 

এ সম্পর্কিত খবর

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার শান্তিচুক্তি: পাক প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই  

এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে অনশন অব্যাহত রেখেছেন ইবতেদায়ী শিক্ষকরা

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুর রহমানের মামলা খারিজ

রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকরের আশা আইনমন্ত্রীর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ