প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ০১:০২:১৭ || পরিবর্তিত: ৩১ জুলাই, ২০২৫ ০১:০২:১৭
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা।প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের অবস্থান যান চলাচল বন্ধ ।
আজ বৃহস্পতিবার(৩১ জুলাই সরেজমিনে লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।
জুলাই যোদ্ধাদের দাবি,এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।”
এদিকে অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, এতে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে যানজট সৃষ্টি হয়েছে।
প্রজন্মনিউজ২৪/নয়ন
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ: এমপি কামাল
আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
ধানমন্ডি-৩২সহ রাজধানী জুড়ে জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
আ. লীগের ‘মাথা উঁচু’ হতে হলে সবার স্মৃতিশক্তি হারাতে হবে: ডা. জাহেদ