সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৩ জুন, ২০২৫ ০১:১৩:৪৯

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

 

প্রজন্ম ডেস্ক : পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার হজ পালন করতে গিয়ে ১৭ হজযাত্রী মৃত্যুবরণ করলেন। সোমবার হজ বিষয়ক পোর্টালে এসব তথ্য জানানো হয়।


মারা যাওয়া নতুন দুই হজযাত্রী হলেন, সৈয়দপুর নীলফামারীর বাসিন্দা মো. জাহিদুল ইসলাম এবং গাজীপুরের পুবাইলের বাসিন্দা মো. মফিজ উদ্দিন দেওয়ান। তারা দু’জনের বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। এদের মধ্যে জাহিদুল ইসলাম মক্কায় ও মফিজ উদ্দিন মদিনায় মারা যান।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে একজন নারী ও বাকী ১৬জন পুরুষ। ১৭ জনের মধ্যে ১০ জন মক্কায় ও ৭ জন মদিনায় মৃত্যুবরণ করেন।

এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী।

হজ অফিসের সর্বশেষ তথ্য মতে, গতকাল রোববার পর্যন্ত সর্বমোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৯২৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২৩২ জন।

শনিবার চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন শুরু হয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।
প্রজন্ম নিউজ 24/ মো:জিল্লুর রহমান 

এ সম্পর্কিত খবর

বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন

পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল, সম্পাদক সানাউল্লাহ

আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে দায়িত্বশীল হতে হবে: রিজওয়ানা হাসান

ভুল বিকাশ নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ