প্রকাশিত: ০২ জুন, ২০২৫ ০৭:৪৫:১৫
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্য বড়কুল গ্রামের পালের বাড়িতে আজ সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জনাব ইমান পাটোয়ারী (৫৫) আজ ২ জুন, সোমবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
জানা যায়, নিজ ভাইয়ের সাথে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরেই। এই জটিলতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান।
আব্দুল কুদ্দুছ , প্রজন্ম নিউজ২৪
চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, বাড়ছে লোডশেডিং
পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী
রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু সংসদে : এমপি কামাল
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত
মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার
জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে থাকছে নীরব বহিষ্কার
গুলশান-২ এলাকায় শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা