প্রকাশিত: ৩১ মে, ২০২৫ ০২:০৮:৪৯
প্রজন্মডেস্ক: সারাদেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা। আজ শনিবার (৩১ মে) সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক রেজওয়ান উল্লাহ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, মানববন্ধনটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আজ বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে বিভিন্ন জায়গায় নারী নিপীড়ন, সারাদেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি ও ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আজ (৩১ মে) শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধনে সর্বস্তরের ছাত্রজনতা, সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে।
প্রজন্মনিউজ/২৪ জামাল
আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী
আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড
রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির
শেখ হাসিনা ভারতে বসে মানুষকে ডিস্টার্ব করছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী
রাবিতে ছাত্রদলের ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ
ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ, অধ্যক্ষ মোস্তফা কামালের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
আরেকটি গণ-অভ্যুত্থান হলে নির্বাচন কমিশনের বিচার করা হবে
গণভোটের রায়কে অগ্রাহ্য করা মানে দেশের জনগণকে অপমান করা