প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ০৫:৪৬:৩৮
প্রজন্মডেস্ক: গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত আগামী ১ জুন নতুন ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে নোটগুলো ইস্যু করা হবে।
বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
১০০ টাকার নোটে জলছাপ হিসেবে একপাশে বামপাশে জাতীয় স্মৃতিসৌধ ও পেছনভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের মুদ্রিত ছবি রয়েছে। এ ছাড়া ৫০ টাকার নোটে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিন এর বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ মুদ্রিত রয়েছে।
এ দিকে ২০ টাকার নোটে রয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের মুদ্রিত ছবি রয়েছে।
এসব নোটের জলছাপায় ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে।
নতুন ডিজাইনের এই নোটগুলোতে শেখ মুজিবের ছবি থাকছে না। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোট থেকেও শেখ মুজিবের ছবি সরিয়ে নতুন ডিজাইন প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
এছাড়া মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও মুদ্রণ করেছে, যা বিনিময়যোগ্য নয়। সংগ্রাহকেরা নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন
প্রজন্মনিউজ/২৪জামাল
কেউ দুর্নীতি করলে মামলা হবে: আইনমন্ত্রী
রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য’
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন
ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংশ বিক্রির উপর নিষেধাজ্ঞা
ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির
নতুন চাকরিতে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে