চট্টগ্রাম টেস্টের সকাল জিম্বাবুয়ের

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫ ০১:০৪:৩৫

চট্টগ্রাম টেস্টের সকাল জিম্বাবুয়ের

প্রজন্মডেস্ক : দ্বিধা ছাড়াই বলা যায়—চট্টগ্রামের সকালটা জিম্বাবুয়ের। নাজমুল হোসেন শান্ত পাঁচজন বোলার ব্যবহার করেছেন। সাফল্য পেয়েছেন দুজন। বাংলাদেশ তবে রান আটকাতে পারেনি। লাঞ্চের আগে সফরকারী দল জমা করেছে ৮৯ রান। উইকেট হারিয়েছে মোটে দুটি।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন জেতেন টস। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। এরপর অভিষেক হওয়া তানজিম হাসান সাকিবের এবং তাইজুলের আঘাত। মাঝে কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে তা লুফে নিতে পারেননি টাইগাররা। চাপ সামলে পরে ট্রাকে ফেরে সফরকারীরা। লাঞ্চের আগে তারা দারুণ গতিতে জমা করেছে রান।

সকালে মাথাব্যথার হয়ে ওঠা ওপেনিং জুটি ভাঙেন সাদা পোশাকে প্রথমবার খেলতে নামা তানজিম। জিম্বাবুয়ের ওপেনার ব্রায়েন বেনেটকে ক্যাচ বানান জাকের আলীর। পরে বেন কারানকে পরাস্ত করেন তাইজুল। প্রতিপক্ষের দুই ওপেনারই আনেন ২১ করে রান। ৭ ওভারে ৩৬ রান খরচায় একটি উইকেট তুলেছেন তানজিম। ৯ রান খরচায় একটি উইকেট ঝুলিতে পুরেছেন তাইজুল। জিম্বাবুয়েকে ৩২ রান করে এগিয়ে নিচ্ছেন নিক উইলস। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ শন উইলিয়ামস (৬)।

আজ তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ হারিয়েছেন জায়গা। পিএসএল খেলতে যাওয়ার কারণে দলে নেই নাহিদ রানা। তার জায়গায় অভিষেক হয়েছে তানজিমের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। স্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে বোলিং আক্রমণে।


প্রজন্ম নিউজ২৪/টিপু

এ সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ

২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী

সনাতন ধর্মের প্রতিবন্ধী সেই তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

হাজিদের ১৫০ লাগেজ কেটে চুরির অভিযোগ অসত্য : প্রতিমন্ত্রী

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ