প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ০২:৩৬:১৪
প্রজন্ম ডেস্ক: অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে মুখ খুললেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।
শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জারাকে নিয়ে একটি পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘যখন সরকার বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার দিকে মনোযোগ দিতে শুরু করেছে, তখন আপনি কীভাবে এমন একটি মেয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাতে পারেন, যে মানুষকে শিক্ষিত করার চেষ্টা করছে?
এই সেই মেয়ে, যিনি আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে দেশের জন্য কাজ করছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন, জ্ঞানী এবং সুস্থ করে গড়ে তোলা যায়। আর আপনারা এভাবেই তার প্রতিদান দিচ্ছেন?’
তিনি আরও লিখেছেন, ‘আমাদের দেশের সবচেয়ে মেধাবী মানুষদের অনেকেই ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে। ধীরে ধীরে এই দেশ মূর্খদের ভূমিতে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন না। তাদের আপনার পরবর্তী ঠাট্টার পাত্রে পরিণত করবেন না।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব স্বপ্রণোদিত হয়ে ডা. জাহাঙ্গির কবির, ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। যেখানে তিনি অভিযোগ করেছেন ডা. জাহাঙ্গির কবির, ডা. তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন।
ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রজন্ম নিউজ২৪/এম,এইচ
জামায়াতকে নিয়ে সংসদে ফজলুর বক্তব্যের প্রতিবাদ ৭০ মুক্তিযোদ্ধার
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলের
বিরোধী দলের আপত্তির মুখেই সংসদে দুই বিল পাশ
ইরান যুদ্ধ : জ্বালানি তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া
বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত