ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বাইক দুমড়ে-মুচড়ে এক কিলোমিটার দূরে

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ০৩:২৯:৩৬

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বাইক দুমড়ে-মুচড়ে এক কিলোমিটার দূরে

প্রজন্ম ডেস্ক: ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে এক কিলোমিটার দূরে ছিটকে পড়েছে। এতে বাইকের দুই আরোহী প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পঞ্চগড়-রুহিয়া রেলপথের পঞ্চায়েতপাড়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই যুবক বাইক নিয়ে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। ধাক্কায় বাইকটি ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায় এবং প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থামলে বাইকটি ছাড়ানো হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই রেলক্রসিংয়ে গেট না থাকায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে অবৈধভাবে পারাপার করেন। এ কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

রুহিয়া থানার ওসি নাজমুল কাদের জানান, আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম

এ সম্পর্কিত খবর

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি

সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’

জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?

পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ