প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪১:৪৬
প্রজন্মডেস্ক : অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট পর্দার তরুণ এ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’
তিনি স্ট্রোক করেছিলেন বলে একটি সূত্রে জানা গেছে।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেন। অর্জন করেন নির্মাতাদের আস্থা। গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহবাজ সানীকে।
এছাড়া তার দর্শকপ্রিয় অন্যান্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’,‘ট্রাভেল শো’,‘মহব্বত’ইত্যাদি।
প্রজন্ম নিউজ২৪/টিপু
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
‘একজন সচেতন তরুণই পারে গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়তে’
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
তবে কী নেপালের গণঅভ্যুত্থানকারীদের হাতে ক্ষমতা!
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
পুলিশের লাথিতে আসামির বাবার মৃত্যুর অভিযোগ
তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ
ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু