প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৫ ১২:৫২:১৩
প্রজন্ম ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪২৫৭ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার চৌমুহনী বাজারের নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে প্রতিষ্ঠান মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়। অভিযানে মোট ৪ হাজার ৪০১ কেজি পলিথিন ও দানা জব্দ করা হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান কালবেলাকে বলেন, এর আগেও ওই কারখানায় দিনে অভিযান চালানো হয়েছিল। তখন কারখানা বন্ধ পাওয়া যায়। মালিকপক্ষ অভিযান এড়াতে রাতের বেলায় অবৈধ পলিথিন তৈরি করে। তাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ।
প্রজন্মনিউজ২৪/এম বি
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন
পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা
প্রশ্ন মির্জা গালিবের, ভবিষ্যৎ বাদ দিয়ে অতীত নিয়ে টানাটানি কেন?
শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সব মসজিদে দোয়া
ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান
মাসুদের প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শহিদুল আলম
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার