সীমান্ত নিয়ে উত্তেজনার পর,গুলি ছোড়ার অভিযোগ

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৫ ১১:১৫:১৭

সীমান্ত নিয়ে উত্তেজনার পর,গুলি ছোড়ার অভিযোগ

প্রজন্ম ডেক্স: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ থেকে ৯ রাউন্ড গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবগঞ্জের চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ১৮২ নম্বর মেইন পিলারের কাছে গুলি ছোড়ার ঘটনা ঘটে। বিএসএফের শ্মশানী ক্যাম্পের সদস্যরা এ গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। তবে তিন রাউন্ড গুলির শব্দের সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে। 

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ‘শুক্রবার রাত ২টার দিকে চাকপাড়া সীমান্তে তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি। অবশ্য কারা এ গুলি করেছে তা আমরা নিশ্চিত নয়। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’ 

এ বিষয়ে ৮ নম্বর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে আট থেকে নয় রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলি করে থাকে। তবে গুলিতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি তিনি।


প্রজন্মনিউজ২৪/এম বি

এ সম্পর্কিত খবর

আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু, সংসদে জানালেন প্রতিমন্ত্রী

বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি , সাগরে ৩ নম্বর সংকেত

নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

তিস্তাসহ নদী অববাহিকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার

‘তিস্তা ও করিডোর’ নিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ