গুগল ড্রাইভে ভিডিও আপলোডের জন্য নতুন সুবিধা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৩:০০:২২ || পরিবর্তিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৩:০০:২২

গুগল ড্রাইভে ভিডিও আপলোডের জন্য নতুন সুবিধা

প্রজন্মডেক্স : গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য সুখবর। ভিডিও আপলোডের সময় কমাতে ও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত করতে গুগল ড্রাইভে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে আগের তুলনায় দ্রুত ভিডিও আপলোড করার পাশাপাশি আপলোডের পরপরই ভিডিওটি অনলাইনে দেখা যাবে। অর্থাৎ আপলোডের সঙ্গে সঙ্গেই ভিডিওটি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নির্দিষ্ট ব্যক্তিরা দেখতে পারবেন।


গুগল ড্রাইভে ভিডিও আপলোড করার পর সাধারণত ভিডিওকে স্ট্রিমিংয়ের উপযোগী করতে বিশেষ ফরম্যাটে রূপান্তর (ট্রান্সকোডিং) করে থাকে ড্রাইভ। এই রূপান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। ফলে আপলোডের পরপরই ভিডিওটি দেখা যেত না। এতে অনেক ব্যবহারকারীই বিরক্ত হতেন। এ সমস্যার সমাধান করতেই গুগল ড্রাইভে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল।


প্রজন্ম নিউজ২৪/টিপু

এ সম্পর্কিত খবর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে এসপি মাসুদের আহ্বান 

আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায়

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ