প্রকাশিত: ৩১ মার্চ, ২০১৮ ০৪:৫০:১৫ || পরিবর্তিত: ৩১ মার্চ, ২০১৮ ০৪:৫০:১৫
তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাইক। পরিবেশবান্ধব এই বাহনটি যাতায়াত খরচ অনেকাংশে কমিয়ে আনে। কিন্তু আমদানি করা বিদেশী ইলেকট্রিক বাইকের দাম আকাশচুম্বী। ফলে সাধ থাকলেও সাধ্য হয়ে ওঠে না। আবার অনেকেই সাইকেলটিকে ই-সাইকেল রূপান্তর করে নিতে পারছেন না। এই সমস্যার সমাধানে সবচেয়ে সাশ্রয়ী দামে ইলেকট্রিক বাইক তৈরির যন্ত্রাংশ বিক্রি করছে দেশী স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ডিএমআরই’ ।
এই যন্ত্রাংশ অনায়াসেই যেকোনো সাইকেলে সংযোজন করে ইলেকট্রিক বাইক বানিয়ে নেয়া যাবে। সাইকেল মেকানিক্সের সহায়তায় কিংবা নিজে নিজেই এই যন্ত্রাংশ সংযোজন করতে পারবেন। সাধারণ সাইকেলকে ইলেকট্রিক ব্যাটারিচালিত সাইকেল তৈরির মোটর এবং কমপ্লিট সেট বিক্রি করছে ডিএমআরই। তাদের এই ই-বাইক এক চার্জে চলবে ৫০ কিলোমিটার। এর মোটর ছোট আকারের। ফলে সাইকেলের পেছনের চাকায় সহজেই লাগানো যাবে। তবে এই যন্ত্রাংশের সাথে ব্যাটারি নেই। আছে মোটর ও অন্যান্য যন্ত্রাংশ। আলাদাভাবে ১২ ভোল্টের দুটি ব্যাটারি কিনে লাগাতে হবে।
১২ ভোল্টের রিচার্জেবল ড্রাইসেল ব্যাটারির দাম ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে। ডিএমআরইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জি এ টুটুল বলেন, পরিবেশবান্ধব ইলেকট্রিক সাইকেলের কদর বিশ্বজোড়া। গ্রামগঞ্জে শিক্ষার্থীরা সাইকেলে চেপে রোজ স্কুল-কলেজে যায়। দীর্ঘপথ সাইকেল চালানোর ফলে তারা ক্লান্ত হয়ে যায়। এরা যদি আমাদের ই-সাইকেলের কিট কিনে তাদের সাইকেলে সংযোজন করে নেয় তবে তাদের সময় যেমন বাঁচবে তেমনি করে তারা যাত্রার ক্লান্তি থেকেই রেহাই পাবে।
ই-সাইকেল কিটে রাতে পথের অন্ধকার দূর করতে রয়েছে হেডলাইট। পথচারীদের সতর্ক করার জন্য আছে হর্ন। এ ছাড়া চলতি পথে মোবাইল ফোন চার্জ দেয়ার জন্য রয়েছে চার্জার। এতসব সুবিধাসংবলিত ই-বাইকের কিটের দাম মাত্র ৪৫০০ টাকা। এই কিট কিনে কিভাবে তা সংযোজন করবেন সে জন্য ডিএমআরই একটি ভিডিও তৈরি করেছে। ওই ভিডিও দেখে নিজে নিজেই আপনার সাধারণ সাইকেলটিকে বানিয়ে নিতে পারবেন ইলেকট্রিক সাইকেল।
প্রজন্মনিউজ২৪/তাওহীদ
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের
গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে এসপি মাসুদের আহ্বান
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বস্তির বাংলাদেশ হারাতে বসেছি: মিয়া গোলাম পরওয়ার
হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২০ বারের মতো পেছাল
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান