ডেঙ্গুতে মৃত্যু হলো আরও ৪ জন,হাসপাতালে ভর্তি বেড়ে ১৩০৬

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৪ ০৮:১২:১৩

ডেঙ্গুতে মৃত্যু হলো আরও ৪ জন,হাসপাতালে ভর্তি বেড়ে ১৩০৬

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুক্ত হলো আরও ৪ জনের,ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। হাসপাতালে ভর্তি বেড়ে ১ হাজার ৩০৬ জন।

আজ রোববার (০৩ নভেম্বর ২৪) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়,ডেঙ্গুতে গত একদিনে মারা যাওয়া ৪ জনের মধ্যে দুই জন হলো  ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। পাশাপাশি  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ডেঙ্গু রোগী (২৭৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৫ জন , চট্টগ্রাম বিভাগে ২১৪ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, বরিশাল বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মনসিংহে ৩১ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩১৬ জন ডেঙ্গুরোগী । চলতি বছরে মোট ৬০ হাজার ৪৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


প্রজন্মনিউজ24

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ