দীর্ঘ ৮ বছর পর পালানো আসামী গ্রেপ্তার করল সেনাবাহিনী

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪৪:০৪ || পরিবর্তিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪৪:০৪

দীর্ঘ ৮ বছর পর পালানো আসামী গ্রেপ্তার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর আদালতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছিলেন অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদ। এ ঘটনার ৮ বছর ৮ মাস ১০ দিন পর তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মান্দারী বাজারে আজাদের বড় ভাইয়ের বাসার খাটের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তারের পর চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করে। গ্রেপ্তার আজাদ সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, আজাদ তিনটি অস্ত্র মামলার আসামি। ২০১৬ সালের ১৪ জানুয়ারি লক্ষ্মীপুর জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে বের হয়ে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে যান আজাদ। এরপর থেকে প্রায় ৮ বছর ৮ মাস পলাতক ছিলেন তিনি। তার পালিয়ে যাওয়ার ঘটনায় তখন আদালতের দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর উদ্দিন ও কনস্টেবল নুরুল আহসানকে ক্লোজড করা হয়েছিল। সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র মামলার পলাতক আসামি আজাদকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার ভাইয়ের বাসায় খাটের নিচে লুকিয়ে ছিলেন তিনি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, অস্ত্র মামলার পলাতক আসামি আজাদকে সেনাবাহিনী গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


প্রজন্মনিউজ২৪/বিএইচ

এ সম্পর্কিত খবর

পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে

সার্বভৌম দেশের অংশীদার বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত: পুতিন

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

নাম সর্বস্ব বাজেট চাই না: হাসনাত আবদুল্লাহ

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন এবতেদায়ী শিক্ষকরা

নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ