প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৯:৫৮
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সোনাগাজীর বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ আলমগীরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসাইন মোহাম্মদ আলমগীর বগাদানা ইউনিয়নের গুণক গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় সোনাগাজী থেকে হোসাইন মোহাম্মদ আলমগীরকে আটক করা হয়। পরে শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জাফর আহম্মদ (৫৩) নামে এক টমটম চালককে হত্যার ঘটনায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, টমটম চালক হত্যা মামলায় এ স্কুল শিক্ষক এজাহারভুক্ত আসামি। এ মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ ও আরও ১০০-১০৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, টমটম চালক জাফর নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রজন্মনিউজ২৪/বিএইচ
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন
ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির
নতুন চাকরিতে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ