জোর পূর্বক মুসলিম মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে

প্রকাশিত: ১৩ মে, ২০২৩ ১২:২৫:৩০

জোর পূর্বক মুসলিম মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় লিজা আক্তার (১৮) নামে এক মুসলিম মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করে হিন্দু বানিয়ে বিবাহ করার অভিযোগ উঠেছে নেপাল চন্দ্র শীল ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (১২ মে) অভিযুক্তদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে পাথরঘাটা কেন্দ্রীয় মন্দিরে এ বিয়ের ঘটনা ঘটে। পরের দিন পাথরঘাটা থানায় মামলা করা হলে নেপাল ও তার মা রাঁধা রানীকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। ভুক্তভোগী ওই মেয়ে গাইবান্ধা জেলার ফুলঝুরি থানার পশ্চিম ডাকাতিয়ার চর এলাকার মো: আশ্রাফ আলী মুসুল্লীর মেয়ে।

অভিযুক্তরা হলেন পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের পরলোকগত নিরঞ্জন শীলের ছেলে নেপাল চন্দ্র শীল (২৫) ও তার মা রাঁধা রানী এবং বোন হাসি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, নেপালের বিরুদ্ধে হত্যা, মারামারি ও চুরির মামলা রয়েছে। এছাড়া হাসির বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। লিজার অভিযোগের ভিত্তিতে অপহরণ, ধর্মান্তরিত, ধর্ষণ ও মারধরের মামলা হয়েছে।

ভুক্তভোগী ওই মেয়ে জানান, ঢাকার গাজীপুর এলাকায় বাসা ভাড়া করে থাকেন তিনি। সেখানে বসে হাসির সাথে পরিচয় গড়ে উঠে। হাসি নানা ভাবে ফুঁসলিয়ে ৮ মে পাথরঘাটায় তাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসে। এরপর হাসি, তার মা রাঁধা রানি ও নেপাল বিভিন্ন রকম ভয়ভীতি ও মারধর করে ১০ মে বেলা ২টার দিকে পাথরঘাটা কেন্দ্রীয় মন্দিরে নিয়ে পুরোহিতের মাধ্যমে জোর করে মৌখিকভাবে হিন্দু বানিয়ে নেপালের সাথে বিয়ে সম্পন্ন করে। পরে তাদের বাড়িতে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হাতে শাঁখা ও মাথায় সিঁদুর পরিয়ে আমাকে কয়েকদফা ধর্ষণ করে নেপাল।

এরপর (১১ মে) রাতে নেপালের বাড়ি থেকে পালিয়ে স্থানীয় ইউপি সদস্য আল আমিনের কাছে আশ্রয় নেন তিনি। স্থানীয় ইউপি সদস্য আল আমিন জানান, নেপাল বিবাহের জন্য দীর্ঘদিন ধরে তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। বিবাহ না দেয়ায় ৭ জুন বাবাকে পিটিয়ে হত্যা করে জেলে যায় নেপাল। কিছুদিন আগে জামিনে এসে তার মা ও বোনের সহায়তায় এই কাণ্ড ঘটায়। ওই পরিবারের সবাই উচ্ছৃঙ্খল। এলাকার কারো সাথেই তাদের ভালো সম্পর্ক নেই।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, লিজা আক্তার বিভিন্ন এলাকায় গিয়ে বাউল গান পরিবেশন করে। হাসির প্ররোচনায় সে পাথরঘাটায় বেড়াতে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার ভিত্তিতে মা ও ছেলেকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


প্রজন্মনিউজ২৪/জাহিদ 

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ