প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৪০:২৭
রাবি প্রতিনিধিঃ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলায় করোনা ভাইরাসের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সাথে ইউনিসেফের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ‘ডেপেলপমেন্ট ডায়ালগ উইথ ইয়ুথ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর সোস্যাল ইনোভেশন এন্ড সাস্টেইনিবিলিটি- সিএসআইএস’।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাবির প্রকৌশল অনুষদের ৪০৮ নং সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিএসআইএস’র পরিচালক ও রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের রংপুর ও রাজশাহী অফিসের ‘চিফ অফ ফিল্ড অফিস’ এএইচ তৌফিক আহমেদ।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের রংপুর অফিসের যোগাযোগ কর্মকর্তা মঞ্জুর আহমেদ, প্লানিং এন্ড মনিটরিং অফিসার সোনিয়া আফরিন, ওয়াশ কর্মকর্তা রুহুল আমিন, সেন্টারের জিসি সদস্য ড. এ বি এম সাইফুল ইসলাম, ড মোজাম্মেল হোসেন বকুল, ড. এ কে এম মাহমুদুল হক। সিএআইএস’র গভর্নিং কাউন্সিলের (জিসি) সদস্য ও অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় করোনা টিকার বিষয়ে সচেতনতার কাজে অংশ্রগ্রহণকারী রাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইউনিসেফের কর্মকর্তাদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের ফিল্ড অফিসের প্রধান এএইচ তৌফিক তরুণদের নিয়ে কাজ করার বিষয়ে তার আগ্রহের কথা তুলে ধরে বলেন, ‘আমরা সিএসআইএসের মাধ্যমে রাজশাহীতে খরা, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে কাজ করতে চাই। শিশু, তরুণ ও নারীদের নিয়ে সেন্টার আরো কাজ করলে ইউনিসেফ পাশে থাকবে।'
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, কর্মদক্ষতা তৈরির জন্য তাদের নিয়ে নানা ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, সেমিনার করাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিতে সিএসআইএসের কর্মকর্তাদের অনুরোধ জানান।
সভায় স্বেচ্ছাসেবীরা মাঠ পর্যায়ে করোনা টিকা নিয়ে সচেতনতা কার্যক্রম, তার আগে এই সেন্টারের উদ্যোগে বাল্যবিয়ে, শিশুশ্রম নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এএইচ তৌফিক তাদেরকে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে প্রতিষ্ঠার মাত্র কয়েক মাসের মধ্যে সিএসআইএসের নানা কার্যক্রমের বিষয় তুলে ধরেন। তিনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করোনা টিকার বিষয়ে সচেতনতা কার্যক্রমের সাফল্য ও প্রতিবন্ধকতা তুলে ধরেন।
প্রজন্মনিউজ২৪/এ কে
রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
৩১ অক্টোবরের লংমার্চ: জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান গোলাম পরওয়ারের
‘বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা এই সরকারের নেই’
নিজ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিলো জামায়াত, তদন্ত কমিটি গঠন
এমন বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে: নাহিদ ইসলাম
‘অপারেশন ক্লিনহার্ট’ হচ্ছে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে আওয়ামী ফ্যাসিস্টদের হেনস্তায় জামায়াতের প্রতিবাদ